বিএনপি সংঘাতের রাজনীতি উস্কে দিচ্ছে : সুরঞ্জিত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৪, ১৭:০৫
 
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, বিএনপি সংঘাতের রাজনীতি উস্কে দিচ্ছে। রাজনীতিকে কিভাবে অস্থিতিশীল করা যায়, সে প্রয়াস অব্যাহত রেখেছে বিএনপি। আদালতে গিয়ে বেগম খালেদা জিয়া আতংক ছড়িয়ে দেশে সন্ত্রাস, সংঘাত ও সহিংসতার রাজনীতিকে উস্কে দিচ্ছেন। 
শুক্রবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। চলমান রাজনীতি বিষয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সাংগঠিনক সম্পাদক ব্যারিষ্টার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু প্রমুখ।
৫ জানুয়ারি আওয়ামী লীগের সমাবেশ পূর্বনিধারিত উল্লেখ করে তিনি বলেন, এ তারিখে গণতন্ত্রের বিজয় দিবস পালন করবো আমরা। আপনারা অন্য কোন দিন সমাবেশ করুন। আর প্রশাসনের কাছে আবেদন করুন এতে আমাদের কিছু বলার নেই।