১৪৪ ধারা পরিকল্পিত: বিএনপি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৪, ১৭:৪৩
 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শনিবার ২০ দলীয় জোটের জনসভায় খালেদা জিয়ার ভাষণ দেওয়া কথা। এই জনসভা বানচাল করতেই সরকার পূর্বপরিকল্পনার অংশ হিসেবে ১৪৪ ধারা জারি করেছে। শুক্রবার এক সংবাদ সম্মিলনে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, সরকার বিরোধী দলকে জনসভা করতে দেবে না।গাজীপুরে স্থানীয় প্রশাসন ও ছাত্রলীগ যা করছে, তা সাজানো নাটক। সরকার শুধু ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে নয়, গোটা গাজীপুরে ১৪৪ ধারা জারি করেছে। যাতে আমরা সমাবেশ করতে না পারি।