ম্যাককালাম তাণ্ডবে ভালো অবস্থানে নিউজিল্যান্ড

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৪, ১৮:৩৫
অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের আক্রমণাত্মক ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৮০.৩ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ৪২৯ রান। ম্যাককালামের একার সংগ্রহ ১৯৫ রান। 
নতুন ভেন্যু ক্রাইস্টচার্চের হেগলি ওভালে টস হেরে ব্যাট করতে নামে নিউ জির‌্যান্ড। তবে শুরুটা ভালো হয়নি তাদের। ৮৮ রানের মধ্যে বিদায় নেন টম ল্যাথাম, হামিশ রাদারফোর্ড ও রস টেইলর। এরপরই কেন উইলিয়ামসনকে নিয়ে প্রতিরোধ গড়েন ম্যাককালাম। দলকে ভালো অবস্থানে পৌঁছে দিলেও তাকে ফিরতে হয় কিছুটা হতাশা নিয়ে। মাত্র ৫ রানের জন্য দ্বি-শতক পাননি তিনি। তিনি ১৩৪ বলে ১৯৫ রানের আক্রমণাত্মক ইনিংস খেলার পথে ১৮টি চার ও ১১টি ছক্কা হাঁকান। এই রান করার পথে মাত্র ৭৪ বলে শতকে পৌঁছান ম্যাককালাম। এটা টেস্টে নিউ জিল্যান্ডের কোনো ব্যাটসম্যানের দ্রুততম শতক।
সংক্ষিপ্ত স্কোর:
 
নিউ জিল্যান্ড: ৪২৯/৭ (ল্যাথাম ২৭, রাদারফোর্ড ১৮, উইলিয়ামসন ৫৪, টেইলর ৭, ম্যাককালাম ১৯৫, নিশাম ৮৫, ওয়াটলিং ২৬, ক্রেইগ ৫*; 
শ্রীলংকা:  ম্যাথিউস ২/৩৪, ধাম্মিকা ১/৬২, এরাঙ্গা ১/৮২, লাকমল ১/৮৩, থারিন্দু ১/১৫৯)