আগামীকাল গাজীপুরে জনসভাস্থলে ১৪৪ ধারা জারি ও দলটির নেতা গয়েশ্বরচন্দ্র রায় গ্রেফতার হওয়ার পর করণীয় নির্ধারণ করতে সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় বৈঠকটি শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য ছাড়াও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বৈঠক শেষে সংবাদ ব্রিফিং করে দলে অবস্থান ও সিদ্ধান্তের কথা জানানো হবে।
