প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১৪, ১৮:৪৩আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৪, ১৮:৪৩
কুড়িগ্রামের চিলমারীর মাচাবান্ধায় ট্রলির নিচে চাপা পড়ে আশরাফ ক্বারী নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯ টার দিকে ঐ উপজেলা সদরের মাচাবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রলিটিকে জনতা আটক করেছে।