‘ক্ষমা না চাইলে সারাদেশে সমাবেশ করতে দেয়া হবে না’

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৪, ১৮:৫২
 
 
মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের  মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু সর্ম্পকে তারেক রহমান যে কটূক্তি করেছে এ বিষয়ে ক্ষমা না চাওয়া পর্যন্ত বিএনপিকে সারাদেশে কথা বলতে ও সমাবেশ করতে দেয়া হবে না।
শুক্রবার বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরনিখলা উচ্চ বিদ্যালয়ের শত বর্ষ পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আগামীকাল বিএনপি গাজীপুরে যে সমাবেশের ডাক দিয়েছে, তা শুধু গাজীপুরই নয় সারাদেশে জনগণ করতে দিবে না। গত ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশে সামরিক শাসন জারি হত।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি  ঈশ্বরগঞ্জ পৌর মেয়র হাবিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আ: ছাওার, জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার প্রমুখসহ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।