গাজীপুরে খালেদা জিয়ার জনসভাস্থলে ১৪৪ ধারা জারি করার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট জেলাটিতে শনিবার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে হরতালে ঘোষণা দেন।