কাজাকস্তানের গ্রামবাসীরা তাদের জমি পাহারা দেয়ার কাজে বিরল একটি প্রাণীকে রক্ষী হিসেবে ব্যবহার করছে। এটি গৃহপালিত নয়, বরং বণ্য প্রাণী। আর এই প্রাণীটি হচ্ছে নেকড়ে।
সংবাদদাতারা বলছে, রক্ষীর তালিকায় নেকড়ের ব্যবহার বাড়তে থাকায় একে কিনতেও পাওয়া যাচ্ছে। স্থানীয় কে.টি.কে টেলিভিশনের খবরে বলা হয়েছে, আপনি এখন একটি নেকড়ের বাচ্চা কিনতেও পারেন। এজন্য খরচ পড়বে ৫শ’ ডলার। ঠিকমতো চেষ্টা করলে এই বণ্য প্রাণীটিকে খুব সহজে পোষ মানানো যায়। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের একজন নুরসেইত সিলকিশিবে ওই চ্যানেলকে জানিয়েছেন যে, তিনি একটি বাচ্চা নেকড়ে কিনেছেন। তিন বছর আগে তিনি একজন শিকারির কাছ থেকে এটা কিনেছিলেন। তার নাম দেয়া হয়েছে কুর্তকা। নেকড়েটিকে কখনো শিকল দিয়ে বেঁধে রাখতে হয় না। মাঝে মধ্যেই গ্রামের ভেতর তাকে হাঁটতে নিয়ে বের হতে হয়। গ্রামবাসীও তাকে দেখে ভয় পায় না।- বিবিসি
