কুইন্স পার্ককে হারিয়ে আর্সেনালের জয়

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৪, ১৪:১০
 
 ইংলিশ প্রিমিয়ার লিগে কুইন্স পার্ক রেঞ্জার্সকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল জয় পেয়েছে। এই জয়ের মাধ্যমে কোচ আর্সেন ভেঙ্গার প্রিমিয়ার লিগে চারশতম জয় পেলেন। আর্সেনালের পক্ষে আলেক্সিস সানচেস ও টমাস রসিস্কি একটি করে গোল করেন। আর কিউপিআরের গোলটি করেন চার্লি অস্টিন।
শুক্রবার এমিরেটস স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। বিরতির পর অআর্সেনালের জিরুদ প্রতিপক্ষের অনুওহাকে ঢুস দিয়ে লাল কার্ড দেখেন তিনি।
দশজনের দলে পরিণত হলেও আ ৬৫তম মিনিটে রসিস্কির গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় স্বাগতিকরা। 
৭৩তম মিনিটে পেনাল্টি পায় অতিথিরা। স্বাগতিক গোলরক্ষকে পরাস্ত করেন ইংলিশ ফরোয়ার্ড চার্লি অস্টিন।
১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াইয়ে ভালোমতই আছে ম্যানচেস্টার সিটি। ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে ৩-১ গোলে হারিয়েছে তারা।
১৮ ম্যাচ ৩৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।