যুক্তরাষ্ট্রের ফিলাফেলডিয়ায় পাতাল রেলে এক নারী শিশুর জন্ম দিয়েছেন। বড়দিনের ছুটিতে আকস্মিকভাবে এই শিশুর জন্ম হওয়ায় তার নাম রাখা হয়েছে ‘ক্রিসমাস বেবি’।
টেনে ভ্রতণ করার সময় ঐ নারীটির প্রসব বেদনা ওঠে। তখন দুই ট্রানজিট পুলিশের সহায়তায় শিশুটির জন্ম হয়।
সার্জেন্ট ড্যানিয়েল কেবান বলেন, ‘বড়দিনের ছুটি চলাকালে এ শিশুর জন্ম ছিল ঈশ্বরের একটি বড় আশীর্বাদ।’ সূত্র: বিবিসি।
