টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৪, ১৫:৪৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি  শ্রদ্ধা নিবেদন করেছেন। 
শনিবার  দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী কিছুক্ষণ বেদীর পাশে নিরবে দাঁড়িয়ে থাকেন। এরপর  ছোট বোন শেখ রেহানাসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সাথে নিয়ে পবিত্র ফাতেহাপাঠ এবং দোয়া ও মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ এর ১৫ই আগস্ট ঘাতকদের বুলেটে নিহত পরিবারের সদস্যদের আত্মার শান্তি ও মুক্তি কামনা করেন। 
এ সময় প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন, শেখ নাদির হোসেন লিপু, প্রধানমন্ত্রীর ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাহউদ্দিন  জুয়েল, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধূরী, সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) মো. ফারুক খান এমপি, উম্মে রাজিয়া কাজল এমপি, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার গাজী হাফিজুর রহমান লিকু, যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তার, আওয়ামী লীগ নেতা রাজা মিয়া বাটু, চৌধুরী এমদাদুল হক, সিকদার নূর মোহাম্মদ দুলু,মাহাবুব আলী খান, শেখ মো. ইউসুফ আলী, কাজী হারুন অর রশীদ মিরন, উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, মুজিবুর রহমান হাওলাদার, গাজী গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস,মো. সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র মোঃ ইলিয়াস হোসেন, মো. রেজাউল হক সিকদার রাজু, এইচ.এম ওহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শেখ আব্দুল হালিম, এ্যাড.সুভাষ চন্দ্র জয়ধর, এস.এম হুময়ায়ূন কবির, গোলাম কিবরিয়া দাড়িয়া, লতিফা জামাল চৌধূরী, রাফেজা বেগম, বি.এম হাসান কবির সানু, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদসহ বিপুল সংখ্যক আওয়ামীলীগও সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
দুপুরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে গোপালগঞ্জ, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে মত বিনিময় করেন। এরপর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে অবস্থান করেন। সেখানে তিনি নামাজ আদায়, মধ্যাহ্ন বিরতি ও কিছু সময় বিশ্রাম নেন।
এ দিন দুপুর ১২টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে সরাসরি টুঙ্গিপাড়া আসেন প্রধানমন্ত্রী  শেখ হাসিনা । বিকাল সাড়ে ৩ টায় প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে।  
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জেলার সর্বত্র নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। টুঙ্গিপাড়ায় প্রশাসনের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নিরাপত্তার কাজে র‌্যাব, পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক কাজ করেছে।