কানাডার ইমিগ্রেশনের সমালোচনা আইনজীবীর

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৪, ১৫:৫৮
আইনের বাধার কারণে সাড়ে তিন বছরের শিশু দক্ষ সুদ কানাডায় এসে তার বাবা মায়ের সাথে স্থায়ীভাবে থাকতে পারছে না| দক্ষ'র বাবা আমান সুদ ও মা ভাবনা বাজাজ ২০১৩ জানুয়ারিতে স্থায়ী অভিবাসন নিয়ে ভারত থেকে কানাডায় আসেন। ওই সময়ে অজ্ঞতার কারণে তাদের আবেদনপত্রে দক্ষ'র নাম উল্লেখ করা হয় নাই| তাছাড়া একজন ইমিগ্রেশন বিষয়ক পরামর্শদাতা তাদের ভুল ‘নিজেরা কানাডায় গিয়ে দক্ষকে পরে স্পন্সর করে সেখানে নিয়ে যেতে পারবেন’ তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন। গতকাল ২৬ ডিসেম্বর ডেইলি অটোয়া সিটিজেন এই তথ্য জানায়। IMG0
দেড় বছর বয়সী দক্ষকে সাময়িকভাবে নানা নানির কাছে রেখে বাবা আমান সুদ ও মা ভাবনা বাজাজ কানাডায় আসেন। কিন্তু মন্ট্রিয়েল বিমানবন্দরে কানাডিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষ ‘দক্ষকে কানাডায় স্পন্সর করে আনবেনা’ বলে মুচলেকা দিতে তাদের বাধ্য করে।
মানবিক কারণ দেখিয়ে দক্ষ’র বাবা-মা এ মর্মে ব্যারিস্টার রেজাউর রহমানকে আইনজীবী নিয়োগ করে আবেদন জানালে কানাডিয়ান ইমিগ্রেশন তা বাতিল করে দেয়| IMG1
পরে সি বি সি টেলিভিশন ও রেডিওতে দেয়া এক সাক্ষাত্কারে ব্যারিস্টার রেজাউর রহমান কানাডার ইমিগ্রেশন আইন’র সমালোচনা করে আইনটি সংশোধনের জন্য কানাডিয়ান সরকারের প্রতি আহ্বান জানান|