অবশেষে বন্ধ করে দেয়া হলো কূপটি। দীর্ঘ ২৩ ঘণ্টা পর কূপটি থেকে উদ্ধার করা হয় শিশু জিহাদকে। এর কয়েক ঘণ্টার মধ্যে কূপটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়।
রাজধানীর শাহজাহানপুরের রেল কলোনিতে পরিত্যক্ত নলকূপে শনিবার বেলা ৩টার দিকে শিশুটি পড়ে যায়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দায়িত্বে অবহেলার জন্য রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়।
কালো তালিকাভুক্ত করা হয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস আর হাউসকে।
জিহাদের বাবা নাসির উদ্দিন মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের নৈশ প্রহরী।
