প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন জিহাদের মা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৪, ১২:১৩
 
প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়েছেন জিহাদের মা। শিশু জিহাদকে উদ্ধারের পরে তার বাড়িতে গিয়ে দেখা যায়, মা খাদিজা আক্তার আহাজারি করছেন। তিনি বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ যারা জিহাদকে উদ্ধার করার নামে বিভিন্ন ধরনের কথা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি তাদের বিচার চাই। 
তিনি বলেন, তারা যদি বিভিন্ন ধরনের কথা না বলত, যদি ভালোভাবে খুঁজে দেখত, তাহলে আমার বাচ্চাকে আমি কালকেই পেতাম।
জিহাদের মা অভিযোগ করেন, রাতে তার স্বামী ও ভাইকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বলা হয়েছে, বাচ্চাটাকে তারা কোথাও লুকিয়ে রেখেছেন। তিনি প্রধানমন্ত্রীর কাছে এসবের বিচার চান।