মেক্সিকোয় অপহৃত যাজকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৪, ১৮:৫১
 
 
 
 
 
 
 
 
 
 
 
মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুয়েরেরো প্রদেশ থেকে অপহৃত এক যাজকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সিউদাদ এ্যালটামিরানো শহর থেকে স্থানীয় সময় শুক্রবার ফাদার গ্রেগোরিও লোপেজ নামের ওই যাজকের লাশ উদ্ধার করা হয়।যাজকরা এ ঘটনার নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছেন।খবর বিবিসির।
ফাদার লোপেজকে সোমবার সিউদাদ অ্যালটামিরানো শহরের একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অপহরণ করা হয়।ওই শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি পড়াতেন।তবে তাকে হত্যার প্রকৃত কারণ জানা যায়নি। লোপেজের এক বন্ধু স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, গত সেপ্টেম্বরে ৪৩ শিক্ষার্থীকে অপহরণের পর হত্যার জন্য মাদক পাচার চক্র গুয়েরেরোস ইউনিডসকে অভিযুক্ত করেছিলেন লোপেজ। এরপরই তাকে অপহরণ করা হয়।
গুয়েরেরো প্রদেশে চলতি বছর মাদক সংক্রান্ত সহিংসতায় এ নিয়ে তিনজন যাজককে হত্যা করা হলো।