আড়াইহাজারে নারী শ্রমিককে হত্যা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৪, ১৫:০৬
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাবেয়া (৩৫) নামে এক নারী পাওয়ার-লুম শ্রমিককে হত্যা করা হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের পাশের এক ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের কিতাব আলীর মেয়ে।
গোপালদী ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন জানান, বিধবার ওই নারী চৈতনকান্দা গ্রামের বিল্লালের পাওয়ার লুমে শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার দিনও তিনি কাজে যান। রাতের কোন এক সময় তিনি বেরিয়ে আর কারখানায় ফিরে যায়নি। পরে সকালে বাড়ির পাশে ক্ষেতে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে তাকে ধর্ষণের পর অথবা ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করা হয়েছে কীনা সে বিষয়ে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর এ ব্যাপারে পরিস্কারভা্বে বলা যাবে।কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে জানা যাবে।