বিএনপির ২৩ নেতাকর্মীর ভাংচুর মামলার শুনানি ২০ জানুয়ারি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৪, ১৫:৩৭
শাহজাহানপুরে গাড়ি ভাংচুর-অগ্নিসংযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মওদুদ আহমেদসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২০ জানুয়ারি ধার্য করা হয়েছে।
ঢাকা মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম রবিবার এই দিন ধার্য করেন। এসময় আদালতে উপস্থিত ছিলেন ফখরুল-মওদুদসহ অভিযুক্তদের ১০ জন।