আইটিএফ অ্যাওয়ার্ড জিতলেন জকোভিচ-সেরেনা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৪, ১৫:৪৪
 
ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ) ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্সের অ্যাওয়ার্ড জিতেছেন সার্বিয়ার নোভাক জকোভিচ ও যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। ২০১৪ সালের পারফরমেন্সের বিচারে এই পুরস্কার দেয়া হলো।
এর আগে চারবার আইটিএফ অ্যাওয়ার্ড জিতেছিলেন জকোভিচ। চলতি বছর উইম্বলন্ডনের শিরোপার সাথে এটিপি ট্যুর ফাইনালসেও সেরার খেতাব পান জকোভিচ। সেই সাথে বিশ্ব র‌্যাংকিং-এ শীর্ষস্থানটিও ধরে রাখতে পেরেছেন তিনি।  ছেলেদের বিভাগে জকোভিচ, আর মেয়েদের বিভাগে আইটিএফ অ্যাওয়ার্ড জিতেন সেরেনা। চলতি বছর ইউএস ওপেন ও ডব্লিউটিএ ট্যুর চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতেন সেরেনা। সূত্র: ওয়েবসাইট।