নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াতের ডাকে কোন হরতাল বাংলার মাটিতে আর করতে দেয়া হবে না। কারণ জনগণ তাদের সহিংস কর্মকাণ্ড সমর্থন করে না। হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করলে সরকার কঠোর হাতে তা দমন করবে বলেও জানান তিনি।
মন্ত্রী রবিবার বিকেলে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে পুলিশ ব্যারাক ,ডরমিটরি ভবন ও প্রশাসনিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান, জেলা পরিষদ প্রশাসক মনসুর আহম্মেদ, জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি আবু আহম্মেদ, সতাক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ।
