নতুন ১১টি মেডিক্যাল কলেজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৪, ২০:৪৫
 
 
 
আগামী ১০ জানুয়ারি নতুন ১১টি মেডিক্যাল কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার মন্ত্রণালয় সভাকক্ষে চট্টগ্রাম ও রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় পৃথক দুটি আইন প্রণয়ন সংক্রান্ত সভায় সভাপত্বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এ তথ্য জানান।
মেডিক্যাল কলেজগুলো হলো— সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, জামালপুর, পটুয়াখালী ও রাঙ্গামাটিতে ছয়টি সরকারি মেডিক্যাল মেডিক্যাল কলেজ ও পাঁচটি সামরিক মেডিক্যাল কলেজ।
সভায় চট্টগ্রাম ও রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনে পৃথক দুটি আইন প্রণয়ন করে দ্রুত মন্ত্রিসভা বৈঠকে উত্থাপনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। এ ছাড়া, সভায় রোগী সুরক্ষা আইন-২০১৪, স্বাস্থ্য সেবাদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান সুরক্ষা আইন-২০১৪ ও মানবদেহে অঙ্গ প্রতঙ্গ সংযোজন আইন-২০১৪ এর খসড়া নিয়ে আলোচনা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, বিএমডিসি রেজিস্ট্রার ডা. মো: জাহেদুল হক বসুনিয়া, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সনাল প্রমুখ।