চলমান রাজতৈনিক সংকট সমস্যার সমাধান বড় দুই রাজনৈতিক দলের মধ্যে আলোচনা ও সংলাপে হবে বলে মনে করেন সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রোববার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
বৈঠকে খালেদা জিয়া বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, ৫ জানুয়ারির নির্বাচন ও সহিংসতা নিয়ে কথা বলেন। তিনি বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
বৈঠকে ওয়াং ই বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির জন্য বড় দুই রাজনৈতিক শক্তির সমঝোতা ও স্থিতিশীলতা দরকার বলে মন্তব্য করন। বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ এবং চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
