মসকরার পরিণতি যে সব সময় ভালো হয় না তা হাড়ে হাড়ে টের পেলেন পাকিস্তানের এক যুবক। তাকে ২৬ বছর কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। তিনি গত ঈদুল ফিতরের সময় জঙ্গি সেজে হামলার হুমকি দিয়েছিলেন। পুলিশ তার অবস্থান সনাক্ত করে তাকে ধরে ফেলে। কিন্তু তিনি দাবি করেন, তিনি আসলে জঙ্গি নন। স্রেফ মজা করার জন্য হুমকি দিয়েছিলেন। কিন্তু আদালত বলেছে, এমন ধরনের মজার ফলে সরকারের ব্যাপক ক্ষতি হয়েছে। কারণ নিরাপত্তার জন্য অনেক অর্থ ব্যয় করতে হয়েছে। এছাড়া জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এমন হুমকির কারণে মানুষ খোলামেলা মনে চলাচলের সাহস হারিয়েছে। -রয়টার্স
