কয়লা ধুলে ময়লা যায় না

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৪, ০১:৫৫

কথায় বলে কয়লা ধুলে ময়লা যায় না। কথাটি যে অক্ষরে অক্ষরে ঠিক তা প্রমাণ করে দিলেন ফ্লোরিডার এক লোক। মাদকাসক্ত ওই লোকটি গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়ে গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করানোর পর আইসিইউতে রাখা হয়। কিন্তু সম্প্রতি চিকিত্করা তার কক্ষে গিয়ে দেখতে পান, আইসিইউতে বসে তিনি হেরোইন সেবন করছেন! এই ঘটনার পর তারা পুলিশে খবর দিলে তাকে ধরে নিয়ে শ্রীঘরে পাঠিয়ে দেয়। আইসিইউতে বসে তিনি কিভাবে মাদক সরবরাহ পেলেন তা খুজে বের করতে পারেনি পুলিশ। -এপি