‘হরতালে মানুষের সাড়া নেই’

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৪, ১৫:০৬
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি আন্দোলনে মাঠে নেই। গণমাধ্যম বিএনপিকে বাঁচিয়ে রেখেছে। খালেদা জিয়ার হরতালে মানুষ সাড়া দেয়নি। খালেদা জিয়া হরতাল হরতাল করতে করতে নিঃস্ব হয়ে যাবেন।
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত হরতালবিরোধী সমাবেশে তিনি এ দাবি করেন।
তিনি বলেন, বোমা মেরে মানুষ হত্যা করেন খালেদা জিয়া। মানুষ আপনার ডাকে সাড়া দেবে কী ভাবে? আপনি পাগল নাকি?