সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ

সর্বনিম্ন বেতন ১৬ হাজার টাকা দাবি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৪, ১৯:২৩
 
সর্বনিম্ন বেতন ১৬ হাজার টাকা নির্ধারণ করে ১০ থেকে ১৬ গ্রেড পর্যন্ত পার্থক্য বাড়ানোসহ অন্যান্য সুযোগ-সুবিধা বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।
নির্বাচন কমিশনের শেরেবাংলা নগরস্থ অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরী এক সভায় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে সংগঠনটি এ দাবি জানায়। সংগঠনের সভাপতি মোঃ হানিফ ভূইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-মহাসচিব রেজাউল মোস্তফা, মোঃ আব্দুর রশিদ, আব্দুল হাই মোল্লা, সিরাজুল ইসলাম, একে এম ফারুক প্রমুখ।
সভায় বলা হয়, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের দাবি ছিল ১ ঃ৫ এর ভিত্তিতে সর্বোচ্চ ৮০ হাজার এবং সর্বনিম্ন ১৬ হাজার টাকা। কিন্তু বেতন ও সার্ভিস কমিশন সুপারিশ করেছেন আমলাদের স্বার্থ রক্ষা করে। যেখানে সর্বোচ্চ ১ লাখ টাকা ও সর্বনিম্ন ৮ হাজার দুইশত টাকা করা হয়েছে।