চীনা পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা ত্যাগ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৪, ২০:১৫
 
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিন দিনের সরকারি সফর শেষে সোমবার বিকালে ঢাকা ত্যাগ করেছেন।
বেলা সাড়ে তিনটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান, পররাষ্ট্র সচিব শহিদুল হক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা।
দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের লক্ষ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর আমন্ত্রণে ওয়াং ই গত শনিবার ঢাকা আসেন।
ঢাকা সফরকালে চীনা পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
এ ছাড়া রবিবার তিনি তার বাংলাদেশী প্রতিপক্ষ এএইচ মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেন। -খবর বাসস