স্বামী স্ত্রী ডিভোর্সের জন্য বিচারকদের দারস্থ হন। কিন্তু যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের এক বিচারক এক দম্পতিকে ভুল করে ডিভোর্স দিয়ে দিয়েছেন। এই ডিভোর্সের পর সরকারি নথিপত্রে তাদের ছাড়াছাড়ি হবার ব্যাপারটিও নথিভুক্ত করা হয়। কিন্তু ওই দম্পতি জানান, তারা তো ডিভোর্সের আবেদন করেননি। তাহলে কেন তাদের ডিভোর্স দেয়া হবে। পরে বিষয়টি খোলাসা হয়ে যায় বিচারকের কাছে। আসলে ওই দম্পতি অন্য একটি ব্যাপারে আদালতে মামলা করেছিলেন। একই আদালতে আরেক দম্পতি ডিভোর্স চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু ভুল করে এই দম্পতিকে ডিভোর্স দিয়ে রায় দেন বিচারক। পরে ভুল স্বীকার করে আদালত থেকে চিঠি দিয়ে তাদের জানানো হয়েছে, সব ঠিক ঠাক করে দেয়া হবে। ফলে তাদের স্বামী স্ত্রী হিসেবে থাকতে আর সমস্যা হবে না। -এপি
