পুলিশ স্টেশনে মাংস হামলা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৪, ০১:৪৮

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে এক নারীকে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ স্টেশনে হামলার অভিযোগে। তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। অভিযোগে জানানো হয়েছে, ওই নারী মাংস দিয়ে পুলিশের উপর হামলা করেন। তিনি বেপরোয়াভাবে পুলিশ সদস্যদের দিকে কাঁচা মাংস ছুড়েছেন। এতে কয়েকজন আহতও হয়েছে। তিনি এই হামলা চালানোর সময় পুলিশ সদস্যদের অকথ্য ভাষায় গালাগালিও করেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ওই নারী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি মাংস নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। এসময় এক পুলিশ সদস্য স্রেফ সন্দেহের বশে তার মাংসের ব্যাগ কেড়ে নেন। একারণে তিনি পুলিশের উপর হামলা করেন। হাতের কাছে অন্য কোনো অস্ত্র না থাকায় মাংস ছুড়ে মারেন। -রয়টার্স