গাড়ীভাগ্য ছাড়া আর কি বলা যেতে পারে একে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক নারী তার প্রাইভেট কারটি হারিয়ে ফেলেছিলেন ৩০ বছর আগে। অনেক থানা-পুলিশ করেও কোনো ফল হয়নি। সাধের গাড়ীটি খুঁজে পাননি। কিন্তু সম্প্রতি তিনি তার গাড়িটি খুঁজে পেয়েছেন! পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে এক লোক এই গাড়িটি রেজিস্ট্রি করার চেষ্টা করলে কিছু অসঙ্গতি ধরা পড়ে। এরপর রেজিস্ট্রি কোম্পানি পুলিশকে অবহিত করলে পুলিশ গাড়িটির ব্যাপারে অনুসন্ধান শুরু করে। খোঁজ নিয়ে দেখা যায় ৩০ বছর আগে এই গাড়িটির ব্যাপারে থানায় অভিযোগ করেছিলেন এর মালিক। সেই অভিযোগ থেকে এর মালিকের নাম ঠিকানা যোগাড় করে তাকে ফেরত দেয়া হয়। গাড়িটি হারানোর সময় এলিনা নামের ওই নারীর বয়স ছিল ১৭ বছর। -এপি
