একাত্তরের মানবতাবিরোধী মামলার রায়ের জন্য জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়।
তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, গণহত্যা, নির্যাতন, আটক, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধে ছয়টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজহারের মামলার রায় ঘোষণার কথা রয়েছে।
