একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রায় পড়া শুরু হয়েছে। মঙ্গলবার ১৫৮ পৃষ্ঠার রায়ের সার-সংক্ষেপ পড়ছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় পড়া শুরু করেন।
এর আগে রায় ঘোষণার জন্য আজহারকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সকাল নয়টার দিকে ট্রাইব্যুনালে আনা হয়।
আজহারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, গণহত্যা, নির্যাতন, আটক, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধে ছয়টি অভিযোগ রয়েছে।
