‘পিকে’র অর্থায়নের বিরুদ্ধে শীঘ্রই অভিযোগ আনা হবে: সোয়ামি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৪, ১২:২৩
আমির খান অভিনীত ‘পিকে’ সিনেমায় অর্থায়নের ব্যাপারে প্রশ্ন উত্থাপিত হয়েছে। খবর এনডিটিভি’র।
সোমবার বিজিবি নেতা সুব্রামানিয়ান সোয়ামি টুইটারে লিখেন, ‘সন্ত্রাসী অর্থ পাচারের জন্য ‘পিকে’র আামির খান ও কোম্পানির বিরুদ্ধে  প্রাথমিক পদক্ষেপ হিসাবে শীঘ্রই অভিযোগ উত্থাপিত হবে।’
তিনি আরো লিখেন, ‘কে ‘পিকে’ সিনেমায় অর্থায়ন করেছে? আমার সূত্র মতে ডুবাইয়ে আইএসআই  -কে সনাক্ত করা হয়েছে।’
গ্রাহক এবং কেন্দ্রীয় বিভাগের আওতাধীন দেশটির রাজস্ব ইন্টিলিজেনস পরিচালনা পর্ষদ অর্থায়ন সংক্রান্ত অভিযোগটি খতিয়ে দেখছে।
সিনেমাটির অনেক বিষয় পত্রিকায় শিরোনাম হওয়া সত্ত্বেও বক্স অফিসে অর্থে ভরপুর হয়ে যাচ্ছে।
রাজকুমার হিরানী পরিচালিত এ সিনেমাটি প্রদর্শনে কিছু ধর্মীয় গোষ্ঠী বাধা সৃষ্টি করছে।
প্রথম পোস্টার মুক্তির পর থেকেই সিনেমাটি পত্রিকার শিরোনাম হয়েছিল। সিনেমাটির ওই পোস্টারে আমিরকে বস্ত্রহীন শরীরে দাঁড়িয়ে একটি পুরানো আমলের টেপরেকর্ডার দিয়ে লজ্জা নিবারণ করতে দেখা যায়।