মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য বিয়ের ভেন্যু পরিবর্তন করতে বাধ্য হয়েছেন এক সেনা দম্পতি। ওবামার গলফ খেলা ও ঐ হবু দম্পতির বিয়ের ভেন্যু এক হওয়ার কারণে তাদের এই সিদ্ধান্ত নিতে হয়। সোমবার হোয়াইট হাউজ এই তথ্য জানিয়েছে।
IMG0
নাটালি হেইমেল ও তার বর্তমান স্বামী এডওয়ার্ড মেল্লুই দুইজনই সেনাবাহিনীর ক্যাপ্টেন। মেরিন বেস হাওয়াই গলফ কোর্সে শনিবার তাদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু হাওয়াইয়ে ছুটি কাটানো বারাক ওবামারাও একই সময়ে একই স্থানে গলফ খেলার কথা ছিল।
এই সমস্যার কারণে ঐ হবু দম্পতিকে অনুরোধ জানালে তারা নতুন স্থানে বিয়ের ভেন্যু নির্ধারণ করে।
এ ঘটনার জন্য ওবামা দুঃখ প্রকাশ করেছেন ও একই সঙ্গে ঐ দম্পতিকে মুঠোফোনে অভিনন্দন জানিয়েছেন। সূত্র: এনবিসি নিউজ।
