বঙ্গবন্ধুকে কটূক্তি: মীর মো. নাসিরের জামিনের শুনানিতে অপারগতা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৪, ১৫:১১
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন’র উপদেষ্টা সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর মো. নাসির উদ্দিনের জামিন শুনানিতে অপারগতা প্রকাশ করেছে হাইকোর্ট।
মঙ্গলবার দুপুরে বেলা দেড়টায় এ জামিন আবেদনের ওপর শুনানি গ্রহণে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অপারগতা প্রকাশ করে বলে জানায় নাছিরের আইনজীবীরা।