মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেয়ার বিষয়টি জনগণের কাঙ্ক্ষিত রায়। গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার এ মন্তব্য করেন।
মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
ইমরান এইচ সরকার বলেন, আজহারুলকে ফাঁসি দেয়ায় এ দেশের মানুষ কাঙ্ক্ষিত রায় পেয়েছে।
