পুলিশের আইজি, ডিএমপি কমিশনার, র্যাবের মহাপরিচালকসহ চারটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার বিকাল চারটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজি শহীদুল হককে আইজিপি করা হচ্ছে। ডিএমপি কমিশনার বেনজীর আহমেদকে দায়িত্ব দেয়া হচ্ছে র্যাবের মহাপরিচালক পদে। হাইওয়ে পুলিশের ডিআইজি আসাদুজ্জামানকে ডিএমপির কমিশনার করা হচ্ছে। আর র্যাবের বর্তমান মহাপরিচালক মখলেসুর রহমানকে অবসরে দেয়া হয়েছে। সিআইডির অতিরিক্ত মখলেসুর রহমানকে পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজি (প্রশাসন) নিয়োগ দেয়া হয়েছে। তবে এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো গেজেট প্রকাশিত হয় নি।
