পঁয়ত্রিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা এক মাস পিছিয়ে দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৬ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ৬ মার্চ থেকে এই পরীক্ষা নেয়া হবে।
মঙ্গলবার পিএসসি সূত্রে জানা গেছে, পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত জটিলতার জন্য পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। ফেব্রুয়ারিতে এসএসসিসহ বেশ কয়েকটি পরীক্ষা রয়েছে। তাই ২০০ এর বেশি কেন্দ্র প্রয়োজন। সব মিলিয়ে পরীক্ষা এক মাস পিছিয়ে দেয়া হয়েছে।
