‘পিকে’ নিষিদ্ধের দাবিতে উড়িষায় বিক্ষোভ, সিনেমা হলে ভাঙচুর

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৪, ১৯:২৭
 
 
বিতর্কিত ছবি ‘পিকে’ নিষিদ্ধের দাবিতে উড়িষায় বিক্ষোভ ও বেশ কয়েকটি সিনেমা হলে ভাঙচুর চালিয়েছে বাজরং দল। তাদের দাবি, এই ছবিতে হিন্দু ধর্ম ও দেব-দেবতাদের অসম্মান করা হয়েছে।
 

বাজরং দলের জেলা সমন্বয়কারী ভুবেনেশ্বর বলেছেন, ‘এই ছবির অর্থায়ন হয়েছে দুবাই ও পাকিস্তান থেকে। এটি দ্রুত নিষিদ্ধের দাবি জানাচ্ছি।’

 

রাজকুমার হিরানির বিদ্রুপাত্মক এই কমেডি সিনেমায় তুলে ধরা হয়েছে ভারতে ধর্মের নামে কপটতা আর ধর্মগুরুদের লোক ঠকানোর ব্যবসা। সিনেমায় আমির খানের পাশপাশি আরও অভিনয় করেছেন আনুশকা শর্মা, সঞ্জয় দত্ত, সৌরভ শুক্লা এবং সুশান্ত সিং রাজপুত। সিনেমার একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বোমান ইরানি।