খেলনা হেলিকপ্টার/বিমান ওড়াতে পূর্বানুমতি লাগবে!

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৪, ০০:১৫

মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু উৎসাহী ব্যক্তি ও প্রতিষ্ঠান বিনা অনুমতিতে বাংলাদেশের আকাশসীমায় ড্রোন বা আনম্যানড এরিয়াল ভেহিক্যাল সিষ্টেম (ইউএভি/ইউএএস), রিমোট কন্ট্রোল বিমান/খেলনা বিমান ইত্যাদি উড্ডয়ন করাচ্ছেন। এসব অননুমোদিত উড্ডয়নের ফলে নিয়মিত উড্ডয়নকারী বিভিন্ন অনুমোদিত যাত্রীবাহী দেশি-বিদেশি বিমান, হেলিকপ্টার এবং দ্রুতগতি সম্পন্ন সামরিক বিমানের সঙ্গে আকস্মিক দূর্ঘটনা ঘটতে পারে। এ অবস্থায়, জনগণের জানমাল ও রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে এ ধরনের ড্রোন কিংবা রিমোট কন্ট্রোল বিমান/খেলনা বিমান ইত্যাদি উড্ডয়নের পূর্বে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ হতে নির্ধারিত ফরমে লিখিত পূর্বানুমতি গ্রহণ করতে হবে।‘

উল্লেখ্য, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সব ধরনের বেসামরিক উড্ডয়নের একমাত্র নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ।