ম্যাট্রেসের সঙ্গে বিড়াল ফ্রি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৪, ০১:২৬

বিড়ালটি তার প্রিয় ছিল। কিন্তু সেই বিড়ালই নাকি তিনি ম্যাট্রেসের সঙ্গে ফ্রি দিলেন। অনেকের কাছে সেটা মনে হলেও যুক্তরাষ্ট্রের নাগরিক হেলে ক্রিউস মনে বড় ব্যাথা পেয়েছিলেন। কারণ তার প্রিয় বিড়ালটিকে খুঁজে পাচ্ছিলেন না তিনি।

ঘটনাটা এরকম। ওরিগনের বাসিন্দা হেলে ক্রিউসের বয়ফ্রেন্ড রয় ডুফেক। ক্রিউস ডুফেককে তার ম্যাট্রেসটি বিক্রি করার দায়িত্ব দিয়েছিলেন। ডুফেক একজনের কাছে ম্যাট্রেসটি বিক্রি করে দিলেন। কিন্তু বিপত্তি ঘটলো এরপর থেকে ক্রিউসের প্রিয় বিড়ালটি আর পাওয়া যাচ্ছিল না। তারা ম্যাট্রেস ক্রেতার বাড়ির খোঁজ পাওয়ার চেষ্টা করলেও সমর্থ হননি। অত:পর ক্রিউস সোশ্যাল মিডিয়ায় তার পাঁচ বছর বয়সী বিড়ালটির ছবি দিয়ে সবাইকে খোঁজ দেয়ার অনুরোধ জানালেন। এরই মধ্যে একজন বিমানবন্দরের কাছে একটি গাড়ির উপরে বিড়ালটিকে দেখতে পান এবং ক্রিউসকে জানান। ক্রেতা জানান, তিনি মনে করেছিলেন, ম্যাট্রেসের সঙ্গে হয়তো বা বিড়ালটি ফ্রি দেয়া হয়েছে। তাই তিনি ফেরত দেয়ার চেষ্টা করেননি। তিনি বিড়ালটি ম্যাট্রেসের ভেতরে থাকলেও বাড়ি যাওয়ার আগে জানতে পারেননি। ওই ক্রেতার বাড়ি ছিল বিমানবন্দরের কাছে। ডুফেক বিড়ালটির খোঁজার  জন্য সবাইকে ধন্যবাদ দিয়েছেন।

 - এবিসি নিউজ