টয়লেট পেপার নোট

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৪, ০১:২৭

ডাকাতরা ডাকাতি করার জন্য নানা পন্থা অবলম্বন করে। কিন্তু এবার নতুন এক পদ্ধতির কথা শোনা গেল। ডাকাতিতে ব্যবহার করা হলো টয়লেট পেপার। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এই ঘটনাটি ঘটেছে।

পেনসিলভানিয়ার ইউনিয়ন টাউনের পুলিশ জানিয়েছে, টয়লেট পেপারের মাধ্যমে ডাকাতির একটি নতুন গল্পের আবিষ্কার হয়েছে। পুলিশ জানায়, গত ২৭ ডিসেম্বর এরিক ডাব্লিউ ফ্রে নামের একজন মাইকেল মারিয়ার পিজা হাউসের কাছ দিয়ে হাঁটছিল। এই সময় মাইকেল টয়লেট পেপারের একটি শিট একজন কর্মচারীর কাছে দেয়। তাতে লেখা ছিল ‘আমার কাছে বন্দুক আছে। আমাকে তিনশ’ ডলার দাও’। এরপর সে আরেকজন কর্মচারীকে জানায়, এখানে একজন লোক আছেন যার কাছে বন্দুক রয়েছে। সে অর্থ নিয়ে বাইরে না গেলে তাকে গুলি করা হবে। এরপর ওই কর্মচারী আতঙ্কের বাটন চাপ দেয়। পুলিশ এসে ফ্রেকে গ্রেফতার করে। পুলিশ ফ্রের বাসায় তল্লাসি চালায়। ফ্রের অ্যাপার্টমেন্টে গিয়ে পুলিশ তার টেবিলের উপর টয়লেট পেপারের একটি রোল দেখতে পায় যাতে ডাকাতি করার বিভিন্ন ধরনের নোট লেখা ছিল। পুলিশ এই নোটকে টয়লেট পেপার নোট বলে উল্লেখ করেছে। - ইউপিআই