জামায়াতের হরতাল চলছে

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৪, ১১:৪০
 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
হরতালকে কেন্দ্র করে ঢাকার গেণ্ডারিয়ায় একটি লরিতে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া রাজধানীর আর কোথাও তেমন কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।
হরতালের সকালে রাজধানীতে ব্যক্তিগত গাড়ির খুব একটা আনাগোনা না থাকলেও গণপরিবহন চলাচল দেখা গেছে।  দূরপাল্লার বাস না চললেও ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে রাজধানীসহ সারাদেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।