যুক্তরাষ্ট্রের আইদাহো প্রদেশে এক নারী দুর্ঘটনাবশত তার দুই বছর বয়সী ছেলে সন্তানের গুলিতে নিহত হয়েছেন। বন্দুকটি ্ ঐ নারীর হ্যান্ডব্যাগে ছিল। বুধবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ভেরোনিকা জে রুতলেজ নামে ২৯ বছর বয়সী ঐ নারী আইদাহোর হাইডেন শহরে ওয়ালমার্টের একটি দোকানে করেজকজন শিশুর সাথে কেনাকাটা করছিলেন। এসময় তার দুই বছর বয়সী ছেলে সন্তান ব্যাগটির কাছে গিয়ে বন্দুকটি পায়। এসময় দুর্ঘটনাবশত শিশুটি ট্রিগারে চাপ দিলে গুলি বেরিয়ে যায়।
রুতলেজের গোপনে বন্দুক রাখার অনুমতি ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রচারমাধ্যম কেআরইএম জানিয়েছে, প্রত্যদর্শী এবং দোকানটিতে থাকা সিসি টিভির ফুটেজ দেখে কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন, এটি একটি দুর্ঘটনা।
