বাংলাদেশ বিমান বাহিনীর ৭০ তম ফ্লাইট ক্যাডেট কমিশন প্রদান উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০১৪ বুধবার যশোর অবস্থিত বিএএফ একাডেমির প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় তিনি ফ্লাইট ক্যাডেটদের মাঝে পদক, সনদপত্র ও ফ্লাইং ব্যাজ প্রদান করেন। ৪৪ জনের মধ্যে ছয় নারী কমিশন লাভ করেন।
ফ্লাইট ক্যাডেট উইং আন্ডার অফিসার দ্রুব সরকার ৭০তম ফ্লাইট ক্যাডেট কোর্সের সেরা শো এবং সেরা জেনারেল সার্ভিস প্রশিক্ষণ কৃতিত্বের জন্য সোর্ড অব অনার এবং কমাড্যান্স ট্রফি লাভ করেন। এবং উড্ডয়নে সেরা কৃতিত্বের জন্য ফ্লাইট ক্যাডেট মো. ইসতিয়াক নাসিম চৌধুরী বীরশ্রেষ্ঠ মতিউর রহমান পদক লাভ করেন। প্যারেড গ্রাইন্ডে সেরা কৃতিত্বের জন্য ফ্লাইট সঙ্গীত তরফদার বিবমানবাহিনী ট্রফি লাভ করেন।
এছাড়া সার্বিকভাবে বিমানবাহিনী একাডেমির ২ নং ‘স্কোয়াড্রন চ্যাম্পিয়ন’ বিবেচিত হয়ে একাডেমি পতাকা লাভ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভাষণে দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় একটি পোশাদার ও আধুনিক বিমান বাহিনী যেকোনো জাতির জন্য অপরিহার্য বলে উল্লেখ করেন। আর সেই লক্ষে বিমানবাহিনীর সার্বিক উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
মন্ত্রী পরিষদের সদস্য, নৌবাহিনীর প্রধান, সংসদ সদস্যবৃন্দ বৈদেশিক কূটনীতিক, সামরিক-বেসসামরিক শ্রদ্ধাভাজন, অপসরপ্রাপ্ত বিমানবাহিনীর সদস্যগণ ও সদ্য কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের অভিবাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
