ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াত-শিবিরকে মদদ দেয়ায় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে একদিন আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এই কথা বলেন। খবর: বাসসের।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি এখন আর কোন রাজনৈতিক দল নয়। এ দলটি এখন রক্তপিপাসু দানবদের দলে পরিণত হয়েছে।
মায়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের আগেই দেশ মধ্যমআয়ের দেশে পরিণত হবে বুঝতে পেরেই বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। তারা দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে ক্ষমতায় আসতে চায়। কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী বেঁচে থাকতে এই ষঢ়যন্ত্র সপল করতে দেয়া হবে না।
তিনি বলেন, ২০১৪ সালেই বিএনপির চুড়ান্ত পতন হয়ে গেছে। ২০১৫ সাল হবে তাদের সর্বনাশের বছর।
