বাঘ কিনে তার মাংস খাওয়ার অপরাধে চীনের এক ব্যক্তিকে ১৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১.৫৫ মিলিয়ন জরিমানা করা হয়েছে। শুধু মাংস খেয়েই ঐ ব্যক্তি ক্ষান্ত হননি। বাঘের রক্ত দিয়ে ওয়াইনও বানিয়েছেন তিনি। বুধবার রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সাজাপ্রাপ্ত ঐ ধনী ব্যবসায়ীর নাম জু। বাঘ কেনার জন্য তিনি তিনবার গুয়াডঙ প্রদেশের দক্ষিণাঞ্চলে গিয়েছিলেন। এরপর সেগুলোকে তিনি তার নিজের বাড়ি গুয়াংজিতে নিয়ে যান বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
জু ও তার সহোযোগীদের সামনেই বাঘ বিক্রেতারা ঐ তিনটি বাঘকে মারে। এর মধ্যে একটি বাঘকে ইলেকট্রিক শক দিয়ে মারা হয়।
জু ও তার বন্ধুরা বাঘের মাংস খাওয়ার সময় কেউ জিজ্ঞাসা করলে গরু, ঘোড়া অথবা বড় বিড়ালের মাংসের কথা উল্লেখ করত।
বিক্রেতাদের সঙ্গে জু চুক্তি করার সময় কেউ একজন এটি রেকর্ড করে পুলিশে অভিযোগ করা হয়। এরপরই এই বিষয়টি সামনে আসে।
জুকে প্রথমে এপ্রিলে সাজা দেয়া হয়। এরপর তিনি আপিল করেন। তবে আদালত ঐ আপিল খারিজ করে দেয়।
