ঝড়ো আবহাওয়ার কারণে বুধবার জাভা সাগরে এয়ার এশিয়ার বিমানের আরোহীদের লাশ উদ্ধারে পরিচালিত অভিযান স্থগিত করা হয়েছে বলে ইন্দোনেশিয়ার উদ্ধারকারীদের বরাত দিয়ে খবর দিয়েছে আল জাজিরা। গত রবিবার এয়ার এশিয়ার বিধ্বস্ত বিমানটি সাগরের তলিয়ে গেছে বলে মঙ্গলবার নিশ্চিত হওয়া গেছে।
তবে নিহত যাত্রীদেরকে লাইফ জ্যাকেট পরিহিত অবস্থায় পাওয়া যাওয়ায়, বিধ্বস্ত হবার পূর্বে বিমানটির ভেতরের কি অবস্থা ছিল তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে বিমানটি পানিতে পড়ে যাওয়ার আগমুহূর্ত পর্যন্ত অক্ষত অবস্থায় ছিল।
নিহত যাত্রীদের মধ্যে ১৪৯ জনই ইন্দোনেশিয়ার নাগরিক বলে জানা গেছে। বাকি ছয় যাত্রীর মধ্যে তিনজন কোরিয়ার নাগরিক। এ ছাড়া মালয়েশিয়া, ব্রিটেন ও সিঙ্গাপুরের একজন করে নাগরিক ছিলেন।
নিখোঁজ বিমানটির অনুসন্ধানে তৃতীয় দিনের মত মঙ্গলবার তল্লাশি অভিযান চলাকালে জাভা সাগরে ধ্বংসাবশেষ ও লাশ ভাসতে দেখা যায়। এরপরই কর্তৃপক্ষ এয়ার এশিয়ার ওই বিমান বিধ্বস্ত হয়ে সাগরের পানিতে পড়ার বিষয়টি নিশ্চিত করে।
বিমান বাহিনীর উদ্ধার সমন্বয়কারী এস বি সুপ্রিয়াদি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘আমরা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে পড়েছি। সকালে ঝড়-বৃষ্টির কারণে উদ্ধার অভিযান শুরু করা যায়নি।’
যাত্রীদের লাশ ইন্দোনেশিয়ার সুরাবায়া বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। এখন পর্যন্ত দুইটি লাশ সেখানে পৌঁছেছে। বিমানবন্দরটিতে নিহত যাত্রীদের স্বজনরা লাশের অপেক্ষায় প্রহর গুনছেন।

লাশ সনাক্ত করতে সুবিধার জন্য অপেক্ষমাণ স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। এখন পর্যন্ত সাত জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।