বাদশাহ আব্দুল্লাহ হাসপাতালে

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৪, ১৯:২৬
 
সৌদি আরবের কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজকে রিয়াদের বাদশাহ আব্দুল আজিজ মেডিকেল সিটিতে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, তাকে নিয়মিত চেকআপের জন্যই হাসপাতালে নেয়া হয়েছে। সৌদি রাজপরিবারের প্রধান, এই ব্যক্তির বয়স হয়েছে ৯১ বছর।
গত কিছুদিনে এই নিয়ে বাদশাহ আব্দুল্লাহকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি করা হল। বাদশাহর স্বাস্থ্যগত অবস্থা নিয়ে ধোঁয়াশার মধ্যেই তেল উৎপাদনকারী দেশটির পরবর্তী নেতা কে হবেন তা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে।
তার উত্তরসূরির তালিকায় প্রথমেই রয়েছেন তার ৭৭ বচর বয়সী সৎভাই সালমান। প্রিন্স নায়েফ বিন আব্দুল আজিজের মৃত্যুর পর, ২০১২ সালের জুনে ক্রাউন প্রিন্স হিসেবে তার অভিষেক হয়েছে। সূত্র: আল জাজিরা