পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমাতে হবে: আইজিপি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৪, ২০:১০



নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ‘পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমাতে আমরা গণমূখী পুলিশিং ব্যবস্থা চালু করতে চাই। পুলিশ ও জনগণের মধ্যে একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। এই অন্তরায় দূর করা হবে।’ আজ বুধবার বিকেলে পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

এ সময় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মোখলেছুর রহমান, নবনিযুক্ত ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একেএম শহীদুল হক বলেন, জন নিরাপত্তা ও জনস্বার্থে পুলিশের প্রতিটি সদস্য দিনরাত ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টাই তাদের অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে থাকে।