শরীরে ছুরির সামান্য আঘাত সহ্য করাই কঠিন। কিন্তু ব্রাজিলের এক নাগরিক মাথায় ছুরি নিয়ে দুই ঘণ্টা নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে গিয়ে চিকিত্সা করালেন!
ব্রাজিলের তেরেসিনা হাসপাতালের পরিচালক আল বুকেরিক জানিয়েছেন, জসেলো নিউনের মাথায় একটি ছুরি ঢুকেছিল। সেটি ডান চোয়াল ভেদ করেছিল। ভাগ্য ভাল যে চোখে আঘাত লাগেনি। তার গলা এবং কাঁধেও ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। ডাক্তার জানান, নিউনের বিভিন্ন স্থানে যেভাবে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে তাতে তার বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। তিনি আরো বলেন, বিস্ময়করভাবে ৩৯ বছর বয়সী নিউন বেঁচে গেছেন। তিনি জানান, ছুরিটি বের করে তদন্তের সুবিধার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্রাজিলের উত্তর-পূর্বের পিয়াউই রাজ্যের তেরেসিনা থেকে ৬০ মাইল দূরে আগুয়া ব্যানকার একটি পার্টিতে গিয়ে তর্ককে কেন্দ্র করে একজন নিউনকে ছুরিকাঘাত করে। তবে ট্যাক্সি চালক নিউন জানান, তিনি ছুরিকাঘাতের সময় কিছু দেখতে পাননি। - স্কাই নিউজ
